1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

`নৈরাজ্য সৃষ্টি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪৮ Time View

নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ মঙ্গলবার (২৪ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ছাত্রলের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা একটি স্বাধীন দেশ। এখানে বহুদলীয় রাজনীতি সুপ্রতিষ্ঠিত। এখানে রাজনীতির অঙ্গন সবসময়ই উন্মুক্ত। কিন্তু যারা আবার নৈরাজ্য সৃষ্টি করে, ভাঙচুর করে, জনগণের বিপক্ষে যেয়ে দাঁড়ায় মানে, যান চলাচল বন্ধ করে কিংবা মানুষের যাতায়াতের প্রতিবন্ধকতা তৈরি করেন, মালপত্র বা জানমালকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেন, তখনই আমাদের নিরাপত্তা বাহিনী সেখানে হস্তক্ষেপ করে।

তিনি বলেন, তারা মিটিং করছেন, মানবন্ধন করছেন, রাজনৈতিকভাবে যেগুলো করণীয়, তারা সেগুলো করছেন। আমরা সেখানে মনে করি এটা তাদের অধিকার। সেগুলো তারা করছেন। এখানে আমাদের কিছু বলার নেই। একটি রাজনৈতিক দল তার রাজনীতির মাধ্যমে আত্মপ্রকাশ করবে, এগিয়ে যাবে এটিই আমাদের কাম্য।

মির্জা ফখরুল বলেছেন পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো হলো রাজনৈতিক কৌশল। অনেকেই অনেকভাবে এ ধরনের প্রচারণা করেন। আমি বলবো প্রচারণার জন্যই তারা এগুলো বলে থাকেন। এগুলোর অনেক কিছুর মধ্যেই সত্যতা নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ