1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ‘শিমু’র প্রদর্শনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৭২ Time View

পোশাক শিল্পে জেন্ডারভিত্তিক সমতা এবং নারী শ্রমিকের উপর সহিংসতা ও যৌন হয়রানিমুক্ত কর্মপরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ব্লাস্ট, ক্রিশ্চিয়ান এইড ও নারীপক্ষের সম্মিলিত উদ্যোগ ‘সজাগ’ কোয়ালিশন ২০১৭ সাল থেকে কাজ করছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মে দিবস দিবস উপলক্ষে আগামী ২০ ও ২৭ মে রুবাইয়াত হোসেন পরিচালিত চলচ্চিত্র ‘শিমু’ ও পথনাটক ‘অধিকার’ প্রদর্শন এর আয়োজন করেছে ‘সজাগ’ কোয়ালিশন।

দৃঢ়চেতা নারী পোশাকশ্রমিকদের সংগ্রাম ও সাফল্যের গল্পের চলচ্চিত্র ‘শিমু’ আগামীকাল ২০ মে বিকাল ৪টা প্রদর্শিত হবে আশুলিয়ার বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কাস সলিডারিটি (বিসিডাব্লিউ এস) এর কার্যালয়ে এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে জিরাবো নিশ্চিন্তপুর দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয়ের মাঠে। এছাড়া ২৭ মে শুক্রবার বিকাল ৪টায় টঙ্গীর সাতাইশ স্কুলে প্রদর্শিত হবে চলচ্চিত্র শিমু।

শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত চলচ্চিত্র‘শিমু’ প্রতিকুলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প। সমতার প্রশ্নে ‘শিমু’ একজন সম্মুখযোদ্ধা। ছবিটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায়।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

প্রসঙ্গত, ‘সজাগ’ কোয়ালিশনের এ বছরের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক দিবসের অঙ্গীকার, নারী শ্রমিকের সমানাধিকার’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ