1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
১৯ বছর বয়সেই বিশ্ব ফুটবলে রাজত্ব করছেন লামিন ইয়ামাল | Boishakhi Online শিগগিরই ইরান যুদ্ধের অবসান হবে, দাবি ট্রাম্পের বিশ্বমঞ্চে এবার বরেন্দ্রর খরা ও পানি সংকট তুলে ধরবেন নওগাঁর মামুনুর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ২০০ উইকেটের মালিক রশিদ খান জাপানে এক লাখ কর্মী পাঠানোর খবরে বিভ্রান্তি যেভাবে, আসলে কী? কমনওয়েলথ কাবাডিতে ভারতের কাছে হেরে বিদায় বাংলাদেশের তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক

ট্রাকে নয়, ডিলারদের দোকানে মিলবে টিসিবি’র পণ্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৫৪ Time View

এখন থেকে ভ্রাম্যমাণ ট্রাকে করে আর পণ্য বিক্রি করবে না সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীতে ভর্তুকি মূল্যে এ পণ্য মিলবে ডিলারদের দোকানে।

বুধবার (১৮ মে) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি না করার বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আগামীতে ট্রাকে নয় ডিলারদের দোকানে পণ্য বিক্রি করা হবে। বিভিন্ন এলাকা ও সিটি করপোরেশনের বেশিরভাগ ওয়ার্ডে ডিলারদের দোকান আছে। সেখানে পণ্য বিক্রি করা হবে। যেসব জায়গায় ডিলারদের দোকান নেই সেখানে ব্যবস্থা করা হবে।

এর আগে সয়াবিন তেলসহ কয়েকটি পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করার ঘোষণা দি‌য়েও তা স্থ‌গিত ক‌রে‌ টিসিবি। গত ১৬ মে থেকে পণ্য বিক্রির কথা দিয়ে হঠাৎ ১৫ মে রাতে বিজ্ঞপ্তি দিয়ে তা বাতিল করে।

ট্রাক সেল বন্ধের কারণ হিসেবে তখন টিসিবি জানায়, বিক্রয় কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা ও প্রকৃত সুবিধাভোগীর কাছে নিত্যপ্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে পোঁছানোর লক্ষ্যে সরকার নীতিগতভাবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য (ভোজ্য তেল, মসুর ডাল, চিনি) বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা (উত্তর ও দক্ষিণ) ও বরিশাল সিটি কর্পোরেশনে ফ্যামিলি কার্ড প্রণয়ন ও বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এটি সম্পন্ন হলে শুধুমাত্র ফ্যামিলি কার্ডের মাধ্যমেই টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ