1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ রাজধানীর শাহবাগে ৪০ লাখ জাল টাকাসহ গ্রেফতার ৪ জলবায়ু স্থিতিস্থাপক সমাজ গড়তে নারীর ক্ষমতায়ন অপরিহার্য : সমাজকল্যাণ মন্ত্রী রাজধানীতে পৃথক ঘটনায় দুইজনের অস্বাভাবিক মৃত্যু হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

বায়ার্ন ছাড়ছেন লেভানদোভস্কি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৫৭ Time View

লম্বা সময় ধরে বায়ার্ন মিউনিখের প্রাণভোমরা হয়ে আছেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। কিন্তু সময় অনেক গড়িয়েছে। ৮ বছর কাটিয়ে ফেলেছেন বায়ার্ন মিউনিখে। এবার প্রিয় ক্লাবটি ছাড়তে যাচ্ছেন এ তারকা ফুটবলার।

এত দিন লেভানদোভস্কির ক্লাব ছাড়ার খবর গুঞ্জন হলেও সেটি এখন বাস্তবে রূপ নিচ্ছে। পোলিশ তারকা নিজেই জানিয়ে দিয়েছেন, জার্মান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছেন না তিনি।

গোল ডটকমের প্রতিবেদন অনুসারে, বায়ার্ন ছাড়ার কথা ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিককে জানিয়ে দিয়েছেন লেভানদোভস্কি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বায়ার্নের সঙ্গে ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ আছে লেভার। কিন্তু, পোলিশ তারকা এ চুক্তির শেষ পর্যন্ত আর থাকবেন না। এমনকি চুক্তির মেয়াদও বাড়াবেন না।

এ ব্যাপারে পোলিশ তারকার ভাষ্য, ‘আমি নিশ্চিত করতে চাই যে, আমি হাসানের (সালিহামিদজিক) সঙ্গে কথা বলেছি। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি তাঁকে জানিয়ে দিয়েছি। আমি এফসি বায়ার্নের সঙ্গে আমার চুক্তির মেয়াদ আর বাড়াচ্ছি না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ