1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম ১৭ বছরের অব্যবস্থাপনা দুই-এক মাসে দূর করা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম রাতের আঁধারে কারাগার থেকে হাসপাতালে ইমরান খান রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পাকিস্তান নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত

ফের করোনায় আক্রান্ত অক্ষয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৭১ Time View

বলিউড অভিনেতা অক্ষয় কুমার আবারও করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। শনিবার (১৪ মে) অক্ষয় নিজেই টুইটারে এ খবর জানান। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় যাওয়া হচ্ছে না কান চলচ্চিত্র উৎসবেও। সেখানে এবার রেড কার্পেট হাঁটার কথা ছিল ‘বচ্চন পাণ্ডে’-র।

কান চলচ্চিত্র উৎসব-২০২২ এ ভারতের হয়ে অক্ষয় যাবেন এটা জানা গিয়েছিল গত সপ্তাহেই। একইসঙ্গে প্যারিসের অতিথি হয়ে যাওয়ার কথা বলিউড সুর-তারকা এ আর রহমান, অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, নয়নতারা, তামান্না ভাটিয়া, শেখর কাপুরসহ আরও অনেকেরই। বাকি সব পরিকল্পনা আগের মতো থাকলেও বাদ পড়লেন অক্ষয়, যা নিয়ে মন খারাপ বলিউডের বাকি নিমন্ত্রিতদেরও।

এর আগে ২০২১ সালের এপ্রিলে প্রথমবার করোনায় আক্রান্ত হন অক্ষয়। এর পর থেকে সব সতর্কতা মেনে চলা সত্বেও ফের করোনার কবলে এ অভিনেতা। এই পরিস্থিতিতে ভক্তদের উদ্দেশে হাসপাতাল থেকেই টুইট করেন অক্ষয়। টুইটে এ তারকা বলেন, ‘আপনাদের সবার শুভেচ্ছা আর ভালোবাসায় আমি খুব শিগগির সেরে উঠবো। তাছাড়া, আমি ভালোই আছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ