1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ব্যবসা সম্প্রসারণ করবে ম্যাকসন স্পিনিং

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ আগস্ট, ২০১২
  • ১৭৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ম্যাকসন স্পিনিং কোম্পানির পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ হাতে নিয়েছে।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

জানানো হয়, কোম্পানিটি বিএমআরই নামে একটি প্রোগ্রাম হাতে নিয়েছে। যার আওতায় কোম্পানির যন্ত্রাংশ প্রতিস্থাপন এবং যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত বিষয় রয়েছে। বিএমআরই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ সুইজারল্যান্ড থেকে কোম্পানির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ সেট ইলেকট্র জেট রোভিং ফ্রেম ৬ লাখ ৪৬ হাজার ৯২০ ইউরো মূল্যে, ১ সেট রিওটার কার্ডিং মেশিন (খুচরা যন্ত্রাংশসহ) ২ লাখ ৩২ হাজার ৫৮৫ ইউরো দিয়ে ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে।

ইতালি থেকে ১ সেট সেভিও অটোকর্নার (খুচরা যন্ত্রাংশসহ) ১ লাখ ৯৬ হাজার ৫০০ ইউরো মূল্যে এবং ২ সেট হোয়াইট পলি ডিটেকটর মেশিন ১ লাখ ২৯ হাজার ইউরো দিয়ে ক্রয়ের সিদ্ধান্ত  নিয়েছে।

এছাড়া, ৬০ হাজার পিস রোভিং ববিন ৬৩ হাজার ইউরোয় তুরস্ক থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬০ সেট রিং ফ্রেম চায়না/জার্মানি এবং জাপান থেকে ৪০ লাখ ৪৩ হাজার ৯৫২ ইউএস ডলারে ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, নতুন যন্ত্রাংশ আনা হলে ৯০ শিট সাংহাই, চাইনিজ রিং ফ্রেম ও ১০ শিট হাউলা জাপানিজ রোভিং ফ্রেম বিক্রি করে দেওয়া হবে। কোম্পানির সিভিল কন্সট্রাকশন ইউনিট-২ এর কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ