1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ বিষয়ে বাসসের আলোচনা সভা আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৯ Time View

‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চট্টগ্রামে এক আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে।

আজ ১৪ মে শনিবার বিকেল চারটায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মো. আশরাফ উদ্দিন ও চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুন রহমান।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করবেন। বাসস-এর বিশেষ সংবাদদাতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগ বিষয়ক কর্মসূচির ফোকাল পয়েন্ট কর্মকর্তা মাহফুজা জেসমিন আলোচনা সভায় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বাসস চট্টগ্রাম অফিসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ