1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

মাইক্রোসফটের কার্যালয় ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী পলক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৫ Time View

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের কার্যক্রম পরিদর্শন এবং মাইক্রোসফট টিমের সঙ্গে মতবিনিময় করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (১৩ মে) মাইক্রোসফটের কার্যালয়ে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি টেক জায়ান্টটির হার্ডওয়্যার, সফটওয়্যার ও বিস্ময়কর উদ্ভাবনগুলো ঘুরে দেখেন।

মাইক্রোসফট টিমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সরকারি-বেসরকারি সংস্থার জন্য তৈরি উদ্ভাবন ও উদ্যোগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) পরিষেবা ও এ সংক্রান্ত বাধাগুলো সম্পর্কে আবহিত হন।

এ সময় মাইক্রোসফটের এআই সার্ভিসের সিনিয়র ডিরেক্টর সালমান কাজী, বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমতিয়াজ ফারুক ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ