1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

করোনামুক্ত হলেন সাকিব আল হাসান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৫৭ Time View

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ভালো খবর পেলো বাংলাদেশ ক্রিকেট দল। করোনামুক্ত হয়েছেন দলের সেরা তারকা সাকিব আল হাসান। নতুন করে করানো করোনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পেয়েছেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

সংবাদমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। জানা গেছে, আজ বিকেলেই রাজধানী থেকে বন্দর নগরী চট্টগ্রামে চলে যাবেন সাকিব। তবে তার প্রথম টেস্টে অংশগ্রহণ এখনও অনিশ্চিত।

গত সোমবার (৯ মে) যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর করানো পরীক্ষা করোনা পজিটিভ শনাক্ত হয়েছিলেন সাকিব। করোনা প্রটোকল অনুযায়ী পাঁচদিন আইসোলেশনে থেকে ১৫ মে পুনরায় পরীক্ষা করানোর কথা ছিল তার। তবে আগেই পরীক্ষা করিয়ে নেগেটিভ ফল পাওয়া গেছে।

পাঁচদিন আইসোলেশনে থাকতে হবে বিধায় সিরিজের প্রথম টেস্ট থেকে রুলড আউট করে দেওয়া হয়েছিল সাকিবকে। তবে এখন নতুন করে তৈরি হয়েছে প্রথম ম্যাচে খেলার সম্ভাবনা। আজ বিকেলে চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে তার।

এরপর শনিবার ম্যাচের আগেরদিন দলের সঙ্গে অনুশীলন করবেন তিনি। সেখানে ফিটনেস টেস্টসহ শারীরিক ধকলের বিষয়গুলো মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে প্রথম ম্যাচ খেলার ব্যাপারে। এখনও নিশ্চিতভাবে জানা যায়নি তিনি প্রথম ম্যাচে খেলবেন কি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ