1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

যখন দরকার হয় সাকিবকে পাই না : পাপন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫৭ Time View

কয়েক দিন আগেই নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিব আল হাসানকে নিয়ে তারা অনিশ্চয়তায় ভোগেন। এর রেশ না কাটতেই বাঁহাতি অলরাউন্ডার করোনায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের দল থেকে ছিটকে গেলেন। এবার নাজমুল হাসান বলেন, ‘আমাদের কপাল খারাপ, তাকে যখন দরকার হয় পাই না।’

যুক্তরাষ্ট্র থেকে ফিরে গতকাল মঙ্গলবার (১০ মে) করোনা পজিটিভ হন সাকিব। এখন তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। ১৪ তারিখ পর্যন্ত থাকতে হবে আইসোলেশনে। ছিটকে গেছেন প্রথম টেস্টের দল থেকেই।

বুধবার (১১ মে) জাতীয় ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। এ সময় সাকিবের ছিটকে যাওয়া প্রসঙ্গে বলেন, ‘একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলতে হবে অথবা একজন বোলার কম নিয়ে খেলতে হবে। এটা একটা সমস্যা। কিন্তু এখানে কিছু বলার নেই, কিছু করার নেই। আমাদের কপাল খারাপ যে ওকে আমরা পাচ্ছি না। আমাদের যখন দরকার হয়, তখন আমরা তাকে পাই না। এখন একমাত্র আমরা প্রত্যাশা করতে পারি যে সে সুস্থ হোক।’

সাকিব এখন সুস্থ আছেন বলে জানিয়ে নাজমুল হাসান আরও বলেন, ‘কালকে আমার সঙ্গে কথা হয়েছে, বলেছে ও এখন ভালো। এ মুহূর্তে ওর কোনো সমস্যা নেই। আমরা কয়েকদিন পর আবার টেস্ট করব। আমাদের প্রটোকল আছে সেটা অনুযায়ীই করা হবে। আমরা চাচ্ছি ও ভালো হয়ে যাক। ও না থাকাটা তো অবশ্যই দলের জন্য বড় একটা ধাক্কা।’

সাকিব না থাকলে টিম কম্বিনেশন সাজানো কঠিন হয় ম্যানেজমেন্টের জন্য। যদিও তাকে নিয়মিত টেস্টে পাওয়া যাচ্ছে না। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে খেলেন সবশেষ টেস্ট। এরপর নিউ জিল্যান্ডে যাননি পারিবারিক কারণে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেললেও পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় দেশে ফেরেন। আর এবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন বলে ঢাকা প্রিমিয়ার লিগও খেলেছিলেন। কিন্তু করোনা তা হতে দিলো না। তাই তো বিসিবি সভাপতি বলতে বাধ্য হলেন কপাল খারাপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ