1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

অ্যাস্টন ভিলাকে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলল লিভারপুল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ৬৭ Time View

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার শুরুতেই গোল হজম করে লিভারপুল। তবে ঘুরে দাঁড়াতে দলটি মোটেও সময় নেয়নি। এদিকে ঘন্টাখানেক পরেই অ্যাস্টন ভিলার বিপক্ষে এগিয়েও যায় ইয়ুর্গেন ক্লপের দল। এরপর বাকি সময়ে ব্যবধান ধরে রেখে দলটি ঠিকই জয় নিয়ে মাঠ ছাড়ে। এরফলে চলতি প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে তুলল অ্যান্ডফিল্ডের দলটি।

অ্যাস্টন ভিলার মাঠ থেকে মঙ্গলবার রাতে ২-১ গোলে জিতেছে লিভারপুল। শীর্ষে থাকা সিটির সমান ৮৬ পয়েন্ট তাদের। ৩৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে একাদশ স্থান আছে অ্যাস্টন ভিলা।

মঙ্গলবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ছিলেন না লিভারপুলের তারকা খেলোয়াড় মোহামেদ সালাহ। যে কারণে শুরুতেই বেশ এলোমেলো দেখা যায় অল রেডদের। এ সুযোগে গোল আদায় করে নেয় অ্যাস্টন ভিলা। তৃতীয় মিনিটে ওলি ওয়াটকিন্সের শট আলিসন ফেরানোর পরের আক্রমণ থেকে এগিয়ে যায় স্টিভেন জেরার্ডের দল। লুকাস দিনিয়ের ক্রসে লুইসের হেড ফেরালেও গ্লাভসে জমাতে পারেননি আলিসন। আলগা বল ফিরতি শটে জালে উড়িয়ে উচ্ছ্বাসে ভাসেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুইস।

শুরুতে পেছনে পড়লেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি লিভারপুলের। ছোট ডি-বক্সে ভার্জিল ফন ডাইকের

নিচু ক্রস থেকে বল পেয়ে নিখুঁত টোকায় সুযোগ কাজে লাগান মাতিপ। সমতায় ফেরার পর থেকে একটু একটু করে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে আধিপত্য করতে থাকে লিভারপুল।

বিরতির পর নিজেদের আধিপত্য ধরে রেখে লিভারপুল। এ ধারা ধরে রেখে ম্যাচের ৬৫তম মিনিটে এগিয়ে যায় লিভারপুল। মাঝমাঠ থেকে সতীর্থের লং পাস ধরে বক্সে আড়াআড়ি ক্রস বাড়ান দিয়াস, ফ্লিক হেডে জাল খুঁজে নেন মানে। গত ফেব্রুয়ারির পর সব প্রতিযোগিতা মিলিয়ে সেনেগালের এই ফরোয়ার্ডের গোল হলো ১২টি।

৭২তম মিনিটে দিয়াসকে তুলে সালাহকে নামান ক্লপ। লিভারপুলের আক্রমণের গতি বাড়ে। তবে আর ব্যবধান বাড়াতে পারেনি দলটি। যদিও ঠিকই জয় নিয়ে মাঠে ছাড়ে ক্লপের শিষ্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ