1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

আগামী নির্বাচন সরকারের অধীনে, বিএনপিও অংশ নেবে: হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৭১ Time View

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, এ দেশে আওয়ামী লীগই একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এ পর্যন্ত আওয়ামী লীগই নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেছে। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো ফন্দিফিকির করে না। এ অভ্যাস বিএনপির আছে।

সোমবার (৯ মে) দুপুর ১২টায় কুষ্টিয়ার সাদ্দাম বাজার এলাকায় নবনির্মিত জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি অফিস ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নতুন ভবনের উদ্বোধন করেন মাহবুব-উল আলম হানিফ। পরে আলোচনায় অংশ নেন তিনি।

হানিফ আরও বলেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণমূলক করার জন্য যা যা করার সরকার সব করবে। ২০১৮ সালেও বিএনপি অংশ নিয়েছে। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচনও এই সরকারের অধীনেই হবে। সেই নির্বাচনে বিএনপিও অংশ নেবে।

এ সময় কুমারখালী-খোকসা আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন অফিসার রঞ্জন কুমার প্রামাণিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ