1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশের এলডিসি উত্তরণ ৩ বছর পেছাল পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়? সরকারি কর্মীদের বাড়তি বেতন রোববার, চুক্তিভিত্তিক চাকুরেদের হিসাব কী? ইস্ট ওয়েস্টে সেমিনার: সিনিয়রদের মিডিয়া লিটারেসিতে সহায়তার আহ্বান তথ্য উপদেষ্টার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের ফাইনালসে বাংলাদেশ ব্যাংকিং খাত ধ্বংসের দ্বারপ্রান্তে, অর্থনীতি পড়তে পারে নদীতে: মাহবুব উল্লাহ মেঘনায় জেলে নিহত: গুলির অভিযোগ, অস্বীকার পুলিশের রংপুরের মহাসড়কে বৃষ্টির মধ্যে উল্টে গেল যাত্রীভর্তি বাস, বহু হতাহত সিলেট ডেটা সেন্টারে সৌরবিদ্যুৎ কেন্দ্র চালু করল গ্রামীণফোন

জুনের মধ্যেই পদ্মা সেতুতে যান চলাচল: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫৭ Time View

আগামী জুন মাসের মধ্যে যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে নোয়াখালীর বসুরহাট পৌরসভার নিজ বাড়িতে মধ্যাহ্নভোজের পর সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত ১৩ বছরের ২৬ ঈদের পর বিএনপি আন্দোলনে নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি। এখন এসব কথা শুনলে জনগণের হাসি পায়।

jagonews24

তিনি বলেন, অসুস্থতা ও করোনার কারণে ৩৩ মাস পর নিজ জন্মভূমিতে এসে জনগণের সঙ্গে দেখা করতে পেরে আমার খুব ভালো লাগছে।

পরে দুপুর আড়াইটায় বসুরহাট ডাকবাংলোয় কাদের মির্জাবিরোধী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনীতে প্রধান অতিথির বক্তব্য দেন সেতুমন্ত্রী।

এসময় তিনি বলেন, গত দেড় বছরে স্থানীয় আওয়ামী লীগের হানাহানিতে দুটি প্রাণ ঝরেছে। আমি এসেছি, সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি অচিরেই শান্তি ফিরে আসবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু, ইউপি চেয়ারম্যান সিরাজিস সালেহীন রিমন, ওবায়দুল কাদেরের ভাগনে ফখরুল ইসলাম রাহাতসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর পৌনে ১২টায় নিজ বাড়িতে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেয় পুলিশ। এসময় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা মন্ত্রীকে ‘বীর মুক্তিযোদ্ধা’ স্বর্ণপদক ক্রেস্ট দেন।

বিকেলে ওবায়দুল কাদেরের কবিরহাট ও জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ