1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল, বুধবার সকালে টিকিট বিক্রি শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৫৩ Time View

পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষকে ঢাকা ফেরাতে বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। বুধবার (৪ মে) সকাল ৮টা থেকে যথারীতি এই ট্রেনের টিকিট বিক্রি হবে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করবে আগামী শুক্রবার (৬ মে)।

মঙ্গলবার (৩ মে) বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি শুক্রবার বনলতা এক্সপ্রেসের সাপ্তাহিক ছুটি। কিন্তু ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীর চাপ রয়েছে। তাই বনলতার সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পৃথক আরেক বিজ্ঞপ্তিতে রেলওয়ের পশ্চিমাঞ্চল জানায়, বুধবার (৪ মে) থেকে করোতোয়া এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস, নীলসাগর (ঢাকাগামী), রংপুর এক্সপ্রেস (ঢাকাগামী), টুঙ্গিপাড়া এক্সপ্রেস, একতা (ঢাকামুখী) পঞ্চগড় এক্সপ্রেস, বাংলাবান্ধা (পঞ্চগড়গামী), কপোতাক্ষ এক্সপ্রেস, বরেন্দ্র এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস যথারীতি চলাচল করবে।

এছাড়া স্বপ্নীল কমিউটার লোকাল ট্রেন যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে রেলওয়ে।

এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জাগো নিউজকে বলেন, বুধবার সকাল আটটা থেকে বনলতা এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু হবে। নিয়ম অনুযায়ী ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি হবে। এছাড়া কাল থেকে অন্যান্য ট্রেনগুলো যথারীতি চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ