1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ধোনির অধীনে জ্বললো চেন্নাই, হায়দরাবাদকে দিলো ২০৩ রানের লক্ষ্য

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৬৩ Time View

নিজের খেলার প্রতি আরো মনযোগী হতে নিজে থেকেই নেতৃত্ব ছেড়ে দিলেন রবিন্দ্র জাদেজা। তার পরিবর্তে আবারও চেন্নাই সুপার কিংসের হাল ধরেছেন মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির নেতৃত্বে ফিরে আসতেই যেন পূর্ণভাবে জ্বলে উঠলো চেন্নাই এবং তার নেতৃত্বে প্রথম ম্যাচেই রানের বন্যায় বইয়ে দিলো চেন্নাইয়ের ব্যাটাররা।

দুই ওপেনার মিলে এমন নির্দয় হয়ে উঠলে প্রতিপক্ষের বোলারদের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে মিলে গড়ে তোলেন ১৮২ রানের বিশাল জুটি। যার ওপর ভর করে সানরাইজার্স হায়দরাবাদের সামনে ২০৩ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস।

তবে, বিশাল জুটি গড়লেও রুতুরাজ গায়কোয়াড়ের আফসোস অনেক বেশি। কারণ, মাত্র একটি রানের জন্য সেঞ্চুরিটা মিস হয়ে গেলো তার। চেন্নাই সুপার কিংসের এই ওপেনার আউট হয়েছে ৯৯ রানে।

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন চেন্নাইয়ের দুই ওপেনার। বড্ড অসময়েই যেন জ্বলে উঠলেন তারা। ৮ ম্যাচে মাত্র ২টিতে জিতেছে চেন্নাই। প্রথম রাউন্ড থেকেই যখন বিদায়ের শঙ্কা তৈরি হলো, তখনই জ্বলে উঠলো আইপিএলে অন্যতম সফল দলটি।

১৭.৫ ওভার ব্যাট করেছে রুতুরাজ গায়কোয়াড় এবং ডেভন কনওয়ে জুটি। ৫৭ বলে ৯৯ রানের ইনিংস খেলেন চেন্নাইয়ের ওপেনার রুতুরাজগায়কোয়াড়। ৬টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মেরেছেন তিনি। ৫৫ বলে ৮৫ রানে অপরাজিত থাকেন ডেভন কনওয়ে। ৮টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি।

তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তিনি ৭ বল খেলে আউট হয়ে যান ৮ রানে। রবিন্দ্র জাদেজা অপরাজিত থাকেন ১ রানে। শেষ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২০২ রান স্কোরবোর্ডে তোলে চেন্নাই সুপার কিংস।

হায়দরাবাদের হেয় টি নটরাজন নেন ২ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ