1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের সম্পর্ক, সাহায্য চাইতেই পারি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৫৩ Time View

ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় প্রতিবেশী এ দেশটির কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ভারতের সঙ্গে ২১ বছর বিরোধ রেখে দেশের কোনো লাভ হয়নি। উল্টো ক্ষতি হয়েছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই আলাপ-আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে। তিস্তা নদীর পানি বণ্টনসহ বিভিন্ন বিষয়েও আমরা তাদের সাহায্য চাইতেই পারি।’

রোববার (১ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদের উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে এ ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়। আওয়ামী লীগের শক্তি এ দেশের জনগণ। জনগণ যাদের ক্ষমতার উৎস, তাদের অন্য কারো শক্তির কাছে জিম্মি হতে হয় না।’

তিনি বলেন, ‘বিদেশে আওয়ামী লীগের অনেক বন্ধু আছে। তবে কোনো প্রভু নেই। বিদেশে বিএনপির প্রভু অনেক। বিএনপি সারাক্ষণ বিদেশি প্রভুদের কাছে নালিশ করে বেড়ায়।’

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের সব সংকট ও দুর্যোগে সবার আগে মানুষের কাছে পৌঁছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করছেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আজ মে দিবস পালিত হচ্ছে। এটি একটি ঐক্যের দিন।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা প্রমুখ।

পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ