1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

লিভারপুলকে হটিয়ে আবারও শীর্ষে সিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৬৮ Time View

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটি শনিবার অনেকটা সময় চেনা রূপে না থেকেও তুলে নিল বড় জয়। সেই সঙ্গে কয়েক ঘণ্টার ব্যবধানে লিভারপুলকে হটিয়ে আবারও লিগ টেবিলের শীর্ষে ফিরল পেপ গার্দিওলার দল।

শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি লিডসের মাঠে ৪-০ গোলে জিতেছে সিটি। শুরুতে রদ্রি দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন নাথান আকে। গাব্রিয়েল জেসুস ব্যবধান আরও বাড়ানোর পর শেষ গোলটি করেন ফের্নান্দিনিয়ো। এরআগে আসরে প্রথম দেখায় লিডসের জালে সাতবার বল পাঠানো সিটি এবারও ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। ত্রয়োদশ মিনিটে ফিল ফোডেনের ফ্রি কিকে হেডে গোলটি করেন রদ্রি।

দ্বিতীয়ার্ধের নবম মিনিটে আরেকটি সিট পিস থেকে ব্যবধান দ্বিগুণ করে সিটি। কর্নারে উড়ে আসা বল হেডে নামান রুবেন দিয়াস আর কাছ থেকে জালে পাঠান ডাচ ডিফেন্ডার আকে। আর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে স্কোরলাইনে নিজের নাম লেখান ফের্নান্দিনিয়ো। ২২ গজ দূর থেকে নিচু শটে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। দারুণ এই জয়ে শিরোপা ভাগ্য নিজেদের হাতেই রাখল সিটি।

এ জয়ের পর ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছে লিভারপুল। দুইয়ে থাকা ম্যান সিটির সংগ্রহ ৩৩ ম্যাচে ৮০ পয়েন্ট। রাতের ম্যাচে লিডসের সঙ্গে জয় পেলে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ফিরে পাবে তারা। অন্যথায় একেই থাকবে লিভারপুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ