1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

শাহজালালের টয়লেটের ময়লার ঝুড়িতে মিললো সাড়ে ৫ কেজি সোনা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪৬ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে প্রায় সাড়ে পাঁচ কেজি সোনারবার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (২৭ এপ্রিল) সকালে বিমানবন্দরের টয়লেটের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ানো ২ বান্ডেলে ৪৬টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশি চালানো হয়। সংস্থার শিফট ইনচার্জ উপ-পরিচালক মো. শাকিল খন্দকারের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকে। পরে সকাল সাড়ে ৮টার দিকে এয়ারপোর্টের ওয়াশরুমের ময়লার ঝুড়িতে পরিত্যক্ত অবস্থায় স্কচটেপ মোড়ান ২টি বান্ডেল পাওয়া যায়। যেখানে ৪৬টি সোনারবার ছিল। যার ওজন ৫ কেজি ৩৫৯ গ্রাম। বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা।

অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে সোনারবারগুলো চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ