1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

ডাবল লাইন না হলে শিডিউল বিপর্যয় হবেই : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৪৮ Time View

প্রতিবারের মতো এবারও ঈদযাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় হবে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ বুধবার (২৭ ডিসেম্বর) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে তিনি বলেন, ‘ডাবল লাইন না হলে কোনোভাবেই শিডিউল বিপর্যয় ঠেকানো যাবে না।’

এ সময় অনুষ্ঠানে রেলমন্ত্রী বলেন, সিঙ্গেল লাইনের কারণে আমরা বেশিসংখ্যক ট্রেন পরিচালনা করতে পারি না। কারণ একই ট্রেনে আসা-যাওয়ার ক্ষেত্রে যে কোনো স্টেশনে একটি ট্রেনের আরেকটি ট্রেনকে পাসিং দিতে হয়। যে কারণে খুব বেশি ট্রেন চালাতে পারি না।

তিনি বলেন, বিগত সময়ে রেলকে একটি অকেজো সংস্থায় পরিণত করা হয়েছিল। বর্তমান সরকার রেলের উন্নয়নে আলাদা মন্ত্রণালয় করেছে। এখন আমরা রেলকে উন্নত করার জন্য স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। ফলে রেলের ওপর মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে।

রেলে লোকবলের অভাবের বিষয়টিও তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমান সরকার আসার পর লোকবলের অভাব পূরণের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে লোকবল নিয়োগের জন্য অনেকগুলো বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে অল্পদিনের মধ্যে সে ঘাটতি পূরণে সক্ষম হবে রেল।

রেল এখন মানুষের আশা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে জানিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, এবার ঈদে মানুষ রেলকে প্রথম বাহন হিসেবে পছন্দ করেছে।

যুক্তরাষ্ট্রে থেকে মোট ৪০টি লোকোমোটিভ আনা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, যার মধ্যে ১৬টি এরই মধ্যে এসে পৌঁছেছে। বাকি ২৪ আসার পথে।

তিনি বলেন, ১০০টি পুরনো রেল কোচ সংস্কারের কাজ হাতে নিয়েছি। মুজিববর্ষ উপলক্ষে বিভিন্নভাবে রেল সংস্কারের জন্য কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হ্যাশ, রেল মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীসহ রেল মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ