1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সদস্য দেশগুলোর জন্য ২৩ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি এডিবির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬৪ Time View

সদস্য দেশগুলোর জন্য ২৩ বিলিয়ন ডলার ঋণের প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সংস্থাটির ম্যানিলা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, করোনা মোকাবিলা এবং সবুজ অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ২২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। এই ঋণ বাংলাদেশসহ এডিবির সদস্যভুক্ত দেশগুলো ব্যবহার করতে পারবে।

সংস্থাটির ৬৮টি সদস্য দেশ রয়েছে। ৪৮টি দেশই এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার। এসব এলাকায় বেশি গুরুত্ব দেওয়া হবে। প্রতি ডলার ৮৬ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় ঋণের পরিমাণ ১ লাখ ৯৬ হাজার ৮০ কোটি টাকা।

এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলেন, এডিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, মহামারির প্রভাব মোকাবিলা করা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নকে সমর্থন করে এগিয়ে যেতে হবে। আমরা একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং সবুজ পুনরুদ্ধারের ভিত্তি স্থাপন করতে যাচ্ছি, যা আমাদের কৌশল ২০৩০ এর লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে।

প্রতিশ্রুত ২২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার মূলত, ঋণ, অনুদান, ইক্যুইটি বিনিয়োগ এবং সরকার ও বেসরকারি খাতে প্রদত্ত প্রযুক্তিগত সহায়তার অন্তর্ভুক্ত। এর মধ্যে এডিবি সহ-অর্থায়নে ১২ দশমিক ৯ বিলিয়ন ঋণ সংগ্রহ করেছে।

এডিবির প্রতিশ্রুতির মধ্যে ১৩ দশমিক ৫ বা ৫৯ শতাংশই করোনা সংকটের জন্য। যদিও এই অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য খাতকে শক্তিশালী করা। এটি মহামারি শেষ হওয়ার অনেক পরেও এই অঞ্চলকে সাহায্য করবে।

মহামারি থেকে উত্তরণে ব্যাংক খাতের জন্য রয়েছে ৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। অর্থায়নের ৪ দশমিক ৬ বিলিয়ন নীতি-ভিত্তিক ঋণ এবং ২৫ কোটি ডলার মহামারি প্রভাবে বিকল্প কাজে ব্যবহার করা হবে।

মহামারি মোকাবিলার অংশ হিসেবে নিরাপদ এবং কার্যকর টিকা সংগ্রহ এবং বিতরণ সক্ষমতার জন্য ৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার ঋণের প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ