1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

মুম্বাইয়ে উইল স্মিথ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৬৩ Time View

স্থানীয় সময় শনিবার মুম্বাই বিমানবন্দর থেকে হঠাৎ অস্কার জয়ী অভিনেতা উইল স্মিথকে বেরোতে দেখে উচ্ছ্বসিত ভারতীয়রা। এসময় স্মিথও মিষ্টি হেসে সবার সঙ্গে কথা বললেন। স্মিথকে বেশ হাসিখুশি আর ঝরঝরে দেখাচ্ছিল।

ভারতে এই প্রথম নয়, আগেও এসেছেন ‘কিং রিচার্ড’। ২০১৯ সালে ‘দ্য বাকেট লিস্ট’ ছবির শ্যুটিংয়ে বলিউডের কয়েক জন তারকার সঙ্গে দেখা করতে এসেছিলেন মার্কিন অভিনেতা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’-এর একটা দৃশ্যেও শ্যুট করে গিয়েছিলেন উইল স্মিথ। হরিদ্বার ঘুরে দেশে ফিরেছিলেন।

তারপর আবার তাকে দেশের মাটিতে দেখে উচ্ছ্বসিত ভারতীয়রা। তবে আবার কোনো নতুন ছবির কাজে এসেছেন কি না তা অবশ্য জানা যায়নি।

২০২২ অস্কার মঞ্চে ক্রিস রককে চড় মেরে বিতর্কে জড়িয়ে পড়েছেন স্মিথ। আগামী ১০ বছর তিনি অস্কার থেকে বঞ্চিত থাকবেন, এমনটাই শাস্তি জারি হয়েছে।

উইল স্মিথের স্ত্রী, অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথায় কম চুল নিয়ে মজা করেছিলেন ক্রিস রক। অস্কার মঞ্চে উঠে কৌতুকশিল্পী-সঞ্চালককে সপাটে চড় মারেন স্মিথ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ