1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

রাজধানীতে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৪৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৫৮ Time View

রাজধানীতে ইয়াবা-হেরোইন এবং অন্যান্য মাদকদ্রব্যসহ ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার ভোর ৬টা থেকে রবিবার একই সময় পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য জব্দ করা হয় সেগুলো হচ্ছে- ৩০৪৩ পিস ইয়াবা বড়ি, ৩৫ কেজি ৫৯১ গ্রাম গাঁজা ও ১১১ গ্রাম ২০ পুরিয়া হেরোইন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ