1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

সিলেটে বিশ্বের দ্বিতীয় সেভেন স্টার হোটেল করবে নাইমা গ্রুপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ আগস্ট, ২০১২
  • ১৯৩ Time View

সিলেটে পৃথিবীর দ্বিতীয় সেভেন স্টার হোটেল ও এশিয়ার প্রথম সেভেন স্টার হোটেল ‘নাঈমা গ্র্যান্ড প্যালেস’ নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে।

নাঈমা গ্রুপ অব কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান ‘নাঈমা গ্রান্ড প্যালেস’ নামে এ হোটেল নির্মাণের উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর এক হোটেলে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে উদ্যোক্তারা সেভেন স্টার হোটেল করার ঘোষণা দিয়ে বলেন, “বিশ্বের দ্বিতীয় ও এশিয়া মহাদেশে এই প্রথম সেভেন স্টার হোটেল করা হচ্ছে। পূণ্যভূমি সিলেটে সেভেন স্টার হোটেল করার পরিকল্পনা ছিল। সেই থেকে কাজ শুরু করা হয়েছে।”

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে লিখিত বক্তব্য রাখেন- গ্রুপের ডিভিশনাল ম্যানেজার সলিল আহমদ সলু।

উদ্যোক্তারা জানান, সিলেট একটি পর্যটন এলাকা। এছাড়া এখানে ভালো স্টেডিয়াম রয়েছে। কিন্তু ভালো হোটেলের অভাবে তা আন্তর্জাতিক মর্যাদা পাচ্ছে না। এ ক্ষেত্রে নাঈমা প্যালেস হবে পথ প্রদর্শক।

হোটেল প্রতিষ্ঠিত হলে এতে ৩ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে আশা ব্যক্ত করেন উদ্যোক্তারা।

তারা জানান, ১০ বছর থেকে নাঈমা গ্রুপ কাজ করছে। রাজধানী ছাড়াও চট্রগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, বরিশাল ও রাজশাহীতে তাদের অফিস রয়েছে।

তবে কখন কবে হোটেলের কাজ শুরু ও শেষ হবে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি উদ্যোক্তারা।

এক প্রশ্নের জবাবে তারা জানান, তাদের কোম্পানিতে দেশি-বিদেশি লোকের অর্থায়ন রয়েছে। সবার সহযোগিতায় কোম্পানি এগিয়ে যাবে।

মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য দেন- কোম্পানির চেয়ারম্যান নওয়াব সৈয়দ আলী ফজল, ভাইস চেয়ারম্যান সৈয়দা নওশিন জেরিন, ব্যাবস্থাপনা পরিচালক রহমত আলী, পরিচালক হাবিবুর রহমান ও কুমিল্লা অফিসের ডিজিএম মিন্টু মজুমদার। নাঈমা গ্রুপ অব কোম্পানির অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার আল আমিন রহমান, এবিএম নওশের আলী, ব্যারিস্টার সাবরিনা জেরিন, খালেদা নওশের, শফিক আহমদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ