1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ফের পাকিস্তান সফরে নিউজিল্যান্ড; যাচ্ছে ইংল্যান্ডও!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৬৮ Time View

পাকিস্তানের মাটিতে গিয়েও ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে সফর বাতিল করেছিল নিউজিল্যান্ড। গত বছরের এই ঘটনায় ক্রিকেটবিশ্বে তোলপাড় হয়েছিল। নিরাপত্তার কারণ দেখিয়ে সফর বাতিল করা নিউজিল্যান্ড তো রীতিমতো শত্রুই হয়ে গিয়েছিল পাকিস্তানের। সেই সম্পর্কের বরফ গলেছে।

শোনা যাচ্ছে, এই বছরেই নিউজিল্যান্ড আর ইংল্যান্ড ক্রিকেট দল যাচ্ছে পাকিস্তান সফরে।

কিছুদিন আগেই পাকিস্তানের মাটিতে তিন ফরম্যাটের সিরিজ খেলে গেছে অস্ট্রলিয়া। এরপরই হয়তো বাকি বড় দলগুলো পাকিস্তান সফরের সাহস পাচ্ছে। শিয়ার দেশটিতে সফরের ব্যাপারে সম্মত হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। আজ শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের ২০২২-২৩ মৌসুমে হোম সিরিজেরর সূচি ঘোষণা করেছে।

যাতে দেখা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে ৭ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে ইংল্যান্ড। এরপর আগামী নভেম্বরে আবার দেশটিতে যাবে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে। এর পরপরই পাকিস্তানে সফর করবে নিউজিল্যান্ড দল। তারা স্থগিত হয়ে যাওয়া দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। আগামী বছরের এপ্রিলে তারা আবার পাকিস্তানের মাটিতে গিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং টি-টোয়েন্টি খেলবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড। প্রথম ওয়ানডে শুরুর কয়েকঘণ্টা আগে তারা জানায় যে, নিরাপত্তা শংকার কারণে সফর বাতিল! এরপর দ্রুত নিরাপদে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড দল। কিউইদের সফর বাতিলের পর পাকিস্তানের মাটিতে নারী ও পুরুষ দলের সফর স্থগিত করেছিল ইংল্যান্ড। এবার দুটি দলই পাকিস্তান সফর নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ