1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

সংযমের মাসে বৈশাখ নিয়ে পরিকল্পনা নেই : প্রভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৬৯ Time View

বাংলা নতুন বছরের প্রথম দিনকে বরণ করে নিতে বাঙালির পরিকল্পনার কমতি নেই। মহামারির কারণে গেল দুই বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা সম্ভব হয়নি। বিষাদের দিনগুলোকে পেছনে ফেলে এবার বাংলা নতুন বছরকে বরণ করার সুযোগ পেয়েছে দেশবাসী। এবার পবিত্র রমজান মাসে বাঙালির ঘরে এলো বৈশাখ।

তাই হৈ-হুল্লোড়ের মাত্রা সীমিত। তবে বর্ষবরণে কারও উদ্দীপনার কমতি নেই। অন্য অনেকের মতো উৎসব আয়োজনে থাকলেও বৈশাখ নিয়ে কোনো পরিকল্পনা নেই ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার।

কারণ সম্পর্কে তিনি বলেন, বৈশাখ নিয়ে আমার কোনো পরিকল্পনা নেই। এর একমাত্র কারণ রমজান মাস। পবিত্র এই মাসে আপাতত আমি রোজা নিয়েই ভাবছি।

প্রভা বলেন, রোজার অন্যতম লক্ষ্য হচ্ছে সংযম। আমি সেটাই করছি। রমজান মাসের পবিত্রতা ও সংযম রক্ষা করতেই এ বছর পয়লা বৈশাখ নিয়ে কোনো পরিকল্পনা রাখিনি।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রভা বলেন, খুব ভালো লাগছে। সকল ধর্ম-বর্ণের মানুষকে এক করে দেয় এই উৎসব। এবারও তাই করছে। এটা নিঃসন্দেহে ভালো লাগার। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।

প্রভার জীবনেও নানা রকমের ধকল গিয়েছে। মডেলিং ও অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও মাঝপথে তাকে থামতে হয়েছিল। এরপর নিজের মানসিকতা ধীরে ধীরে পাল্টে নতুনভাবে নিজেকে গড়ে তোলেন। এখনো নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রভা। কিছুদিন আগে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ