1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক দিনে এক লাখ গাছের চারা রোপণ, চট্টগ্রামে সবুজ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ মাগুরায় বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক ওসি ও এসআই কারাগারে দক্ষ জনশক্তি গড়ায় গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি আহ্বান রাষ্ট্রপতির যুক্তরাষ্ট্রে নেমে নিজেকে ব্রাজিলের ‘বৈধ নেতা’ বলে দাবি বোলসোনারোর ডলারের দাম বাড়ায় রিজার্ভ থেকে ১২ কোটি ২০ লাখ ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক বিতর্কিত মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফন নিয়ে কী ঘটেছিল এ রোড ম্যাপ টু বাকশাল-থ্রি নেপালের নাট্যোৎসবে হিরণ কিরণ থিয়েটার মঞ্চে আসছে নবরসের নতুন নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’ কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফসহ চারজনের মামলার রায় আজ | Boishakhi Online

নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার বোল্ট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৬৫ Time View

নিউজিল্যান্ডের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের অ্যাওয়ার্ড জিতলেন বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। ২০২১ সালের বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে বোল্টকে বেছে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

তিন দিনব্যাপী নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডসের প্রথম দিনে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম ঘোষণা করে এনজেডসি। গত বছর ১৫ ম্যাচে ২৩ উইকেট নিয়েছিলেন বোল্ট। সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন তিনি।

নিউজিল্যান্ডকে ফাইনালে তুলতে বড় ভূমিকা ছিলো বোল্টের। অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হারা ম্যাচে ১৮ রানে ২ উইকেট ছিলো তার।

বর্ষসেরা হতে পেরে বেশ খুশি বর্তমানে আইপিএল খেলতে ভারতের থাকা বোল্ট।

নিউজিল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল পেইজে এক ভিডিও বার্তায় বোল্ট বলেন, টি-টোয়েন্টি এমন একটি সংস্করণ যা আমি সত্যিই উপভোগ করি। আরো ভালো বোলার হবার জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। এই পুরষ্কারটি জিততে পারাটা বিশেষ কিছু এবং এজন্য আমি সত্যিই কৃতজ্ঞ।

জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন অভিজ্ঞ রস টেইলর। তার নেয়া শেষ উইকেটটি গ্রীষ্মের সেরা মুহূর্তে বলে ভোট দিয়েছেন দর্শকরা। টেইলের শেষ শিকার ছিলেন বাংলাদেশের ব্যাটার এবাদত হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ