1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

বিএনপি চিন্তা করে বাংলাদেশ দেউলিয়া হয় না কেন : নৌপ্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৬ Time View

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি শেখ হাসিনার উন্নয়ন দেখে না। বিএনপি চিন্তা করে বাংলাদেশ দেউলিয়া হয় না কেন? বিএনপি চায় দেশের উন্নয়ন না হোক। পত্রিকায় বাসন্তীর ছবি থাকবে। মানুষ না খেয়ে থাকবে-এগুলো বিএনপির চিন্তা।

আজ শনিবার বালাসী নৌবন্দরে বালাসী ও বাহাদুরাবাদের মধ্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী বালাসীঘাটে নদীবন্দরের টার্মিনাল উদ্বোধন করেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী বালাসী বন্দরে ড্রেজার বেইজ স্থাপন করা হবে। ফলে সেখানে সার্বক্ষণিক ড্রেজার থাকবে। নাব্যতা সচল রাখা হবে; আবার বন্দরটি গতি ফিরে পাবে।

তিনি বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে ইতিপূর্বে গৃহীত ফেরি সার্ভিসের উদ্যোগ সফল হয়নি। নৌরুটে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস সফলতা পেলে পণ্য ও যানবাহন পরিবহনের জন্য ফেরির ব্যবস্থা করা হবে। সরকার ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ৭ হাজার কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে।

বিআইডাব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. রফিকুল ইসলাম খান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক অলিউর রহমান প্রমুখ। সূত্র : বাসস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ