1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া জাপানে ভারী বর্ষণে ৪ জনের প্রাণহানি, বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ বেড, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে ব্যাটারিচালিত রিকশায় শৃঙ্খলা আনতে অঞ্চলভিত্তিক চলাচলের উদ্যোগ পুলিশের ৪৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুখবর প্রশাসনে বড় রদবদল, ৭ সিনিয়র সহকারী সচিবকে বদলি দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বললেন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৪৯ Time View

বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের সংযমী ও মিতব্যয়ী হতে বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯টা ৪৩ মিনিটে ভেরিফায়েড ফেসবুজ পেজে দেওয়া এক পোস্টে তিনি এ পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রীষ্ম এবং সেচ মৌসুম চলছে, তাই বিদ্যুতের চাহিদা অনেক বেশি। শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করার পর সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ বিভাগ সর্বাত্মক কাজ করছে। এ ক্ষেত্রে গ্রাহকদের সবার স্বার্থে বিদ্যুৎ ব্যবহারে সংযম ও মিতব্যয়ী আচরণ প্রত্যাশা করছি।’

এর আগে রমজান মাস ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রতিবারের মতো কিছু নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে, বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ অব্যাহত বা বৃদ্ধি করা, পিক আওয়ারে (সান্ধ্যাকালীন) চাহিদা অনুযায়ী, বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ইফতার-তারারির নামাজ ও সেহরি সময়ে লোডশেড না করা, টেকনিক্যাল কারণে বা অন্য কোনও কারণে যেন লোডশেড না হয় সে দিকে সজাগ থাকা, সব বিতরণ সংস্থা বা কোম্পানিকে ওভারলোডেড ট্রান্সফরমার পরীক্ষা করে প্রতিস্থাপন করা এবং স্টোরে পর্যাপ্ত ট্রান্সফরমার মজুত রাখা, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম জোরদার করা, বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে জনগণকে সচেতন করতে ইলেক্ট্রনিক ও প্রিন্টমিডিয়ায় ব্যাপক প্রচারের ব্যবস্থা গ্রহণ করা, বিদ্যুতের অপচয় রোধে সিএফএল বাল্বের পরিবর্তে এলইডি বাল্ব প্রতিস্থাপনের ব্যবস্থা গ্রহণ করা, সুপার মার্কেট, পেট্রোল পাম্প ও সিএনজি গ্যাস স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করা, আসন্ন রমজান মাসে দোকানপাট, মার্কেট ও বিপণী বিতানগুলো খোলা রাখার বিষয়ে বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা, ইফতার ও তারাবির সময় শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসি ব্যবহার সীমিত রাখা, সব দোকান মালিকদের মার্কেটের অভ্যন্তরীণ বৈদ্যুতিক ইকুইপমেন্টগুলো পরীক্ষা করা, বিএসটিআই এর প্রমাণ অনুযায়ী তার বা ইকুইপমেন্ট বাজারজাতকরণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা বা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ