1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে পাকিস্তানের হার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৫৮ Time View

২৪ বছর পর পাকিস্তান সফরে এসে বড় সাফল্য নিয়েই ফিরছে অস্ট্রেলিয়া দল। টেস্ট সিরিজ জেতার পর ওয়ানডেতে হেরে গেলেও এবার একমাত্র টি-টোয়েন্টিতে নিজের শ্রেষ্ঠত্য প্রমাণ করল অজিরা।

মঙ্গলবার রাতে একমাত্র টি-টোয়েন্টিতে ৩ উইকেটে জিতেছে সফরকারীরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য অজিরা পৌঁছে যায় ৫ বল হাতে রেখে।

ওয়ানডে সিরিজে ফর্মহীন থাকা অ্যারন ফিঞ্চ টি-টোয়েন্টিতে ফিরেছেন ফর্মে। ৪৫ বলে খেলেছেন ৫৫ রানের ইনিংস। তার ওপেনিং সঙ্গী ট্রাভিস হেড করেছেন ২৬। জশ ইংলিশ ২৪ ও মার্কাস স্টয়নিস ২৩ রান করেন। বেন ম্যাকডারমট অপরাজিত থাকেন ২২ রানে।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২টি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামে পাকিস্তান। উদ্বোধনী জুটিতে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৬৭ রান তুললেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাকিস্তান। ২০ ওভার শেষে পাকিস্তান পায় ৮ উইকেটে ১৬২ রানের স্কোর। ৪৬ বলে ৬৬ রানের ইনিংস খেলেন বাবর। এছাড়া খুশদিল শাহের ব্যাট থেকে ২৪ ও রিজওয়ানের ব্যাট থেকে ২৩ রান আসে।

অস্ট্রেলিয়ার নাথান এলিস ২৮ রানে চার উইকেট নেন। তবে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন অজি দলপতি অ্যারন ফিঞ্চ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ