1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

ই-অরেঞ্জের বিরুদ্ধে অর্ধশত গ্রাহকের রিটের আদেশ বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২
  • ৪৭ Time View

৭৭ কোটি টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জে ক্ষতিগ্রস্ত ৫৪৭ গ্রাহকের দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার আদেশের জন্য দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য দেন।

আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম ও আব্দুল কাইয়ুম। রাষ্ট্রপক্ষে ছিলেন এ কে এম আমিন উদ্দিন মানিক।

টাকা ফেরত এবং কত টাকা বিদেশে পাচার করা হয়েছে, তা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে গত ৩ এপ্রিল রিট দায়ের করেন ক্ষতিগ্রস্ত তারেক আলমসহ ৫৪৭ জন গ্রাহক।

রিটে দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য সচিবসহ সরকারকে বিবাদী করা হয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর ই-অরেঞ্জের ৩৩ ভুক্তভোগী পৃথক একটি রিট দায়ের করেছিলেন। ওই রিটের পক্ষে আইনজীবী ছিলেন মোহাম্মদ শিশির মনির।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ