1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

প্রাথমিকের ছুটি বাড়ছে না

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৪৫ Time View

গরমের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশুদের নানা ধরনের রোগব্যাধি দেখা দিয়েছে। এর ওপরে স্কুল-কলেজ খোলা থাকায় রমজানে ঢাকা মহানগরে যানজট বেড়ে গেছে— এসব বিষয় বিবেচনায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তা করা হলেও প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাড়ছে না। আগামী ২৬ এপ্রিল পর্যন্ত প্রাথমিকের ক্লাস চলবে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম বলেন, গত দুই বছর প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকায় অনেক শিশু পিছিয়ে গেছে। তাদের শিখন ঘাটতি মেটাতে রমজানে ক্লাস করানো হচ্ছে। যে যাই বলুক, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে।

তিনি বলেন, বড় ধরনের মহামারি ছাড়া আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চাই না। গুটিকয়েক মানুষের দাবির পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। বাড়তি ক্লাস করিয়ে প্রাথমিক স্কুলের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে চাই। এতে কারও কোনো সমস্যা হলো সেটি আমাদের দেখার বিষয় নয়। ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত নিয়মিত ক্লাস চালিয়ে যেতে মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, হঠাৎ করে রাজধানীতে গরমের তীব্রতার কারণে শিশুসহ সব বয়সী মানুষের মধ্যে নানা ধরনের রোগব্যাধি বেড়ে গেছে। এর মধ্যে গরমের হাসফাঁস অবস্থা আর রাজধানীতে তীব্র যানজট তৈরি হচ্ছে। সেটি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্লাস কমিয়ে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করলেও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উল্টোপথে হাঁটছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শৌচাগার ও বিশুদ্ধ পানি সংকট রয়েছে বলে জানান শিক্ষকরা। সে কারণে গরম এলে ক্লাসে শিক্ষার্থী উপস্থিতি কিছুটা কমে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ