1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আনসার-ভিডিপির কর্মসূচি শুরু ৭ নভেম্বর উপলক্ষে শোভাযাত্রা: নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা গ্রাম পুলিশের বেতন বাড়বে, মোবাইল বিলও দেবে সরকার : প্রধানমন্ত্রী বাড়ল গ্রাম পুলিশের বেতন, পাবেন মোবাইল ভাতাও ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ল বদলগাছীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সড়ক দুর্ঘটনায় কপালে আঘাত পেয়েছেন মালাইকা

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ১০৩ Time View

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরা।

শনিবার সন্ধ্যার দিকে পুনেতে একটি ফ্যাশন শোতে অংশ নিয়ে ফেরার পথে মুম্বাই-পুনে এক্সেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে তার গাড়িটি।

এনডিটিভি জানিয়েছে, মালাইকার চোট গুরুতর নয়। তিনি কপালে আঘাত পেয়েছে। তাকে উদ্ধার করে মুম্বাইয়ে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালাইকার বোন অমৃতা অরোরা জানান, মালাইকা ঠিক আছেন। শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, কপালে সামান্য আঘাত পেয়েছেন মালাইকা। হাসপাতালে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

খোপোলি থানার সহকারী পুলিশ পরিদর্শক হরেশ কালসেকর বলেন, মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ের ৩৮ কিলোমিটার পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। এই অঞ্চল এমনিতেই দুর্ঘটনাপ্রবণ! তিনটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে, তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, পর্যটকদের দুটি গাড়ির মাঝখানে পড়ে যায় মালাইকা অরোরার গাড়ি। গাড়িগুলোর রেজিস্ট্রেশন নম্বর নেয়া হয়েছে, মালিকদের জিজ্ঞাসাবাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ