1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ টিসিবির সাড়ে সাত হাজার কোটি টাকার পণ্য ক্রয় পরিকল্পনা: বাজার স্থিতিশীল রাখতে নতুন উদ্যোগ রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও বিপুল মাদকসহ গ্রেপ্তার ৫০১ রাজধানীর মিরপুরে গাড়ির চাপায় ঢাকা ওয়াসার কর্মচারী নিহত মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামির ডেথ রেফারেন্স ও আপিলের রায় শুনানির নতুন দিন ধার্য ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার

এমডি নিয়োগে সার্চ কমিটির নির্দেশনা গ্রামীণব্যাংকের সংশোধন অধ্যাদেশের গেজেট প্রকাশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ আগস্ট, ২০১২
  • ১০৪ Time View

গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে সার্চ কমিটি গঠনের জন্য গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার (২২ আগস্ট) রাতে ‘গ্রামীণব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১২’ নামেরএই গেজেট জারি করা হয়।

গ্রামীণব্যাংক অধ্যাদেশ ১৯৮৩ এর অধিকতর সংশোধনের জন্য এই অধ্যাদেশ প্রণয়ন করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

সংসদের আগামী অধিবেশনের প্রথম দিনেই এটি বিল আকারে উপস্থাপন করা হবে।

‘গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে সার্চ কমিটি গঠনের জন্য গেজেট প্রকাশ করেছে সরকার। বুধবার (২২ আগস্ট) রাতে ‘গ্রামীণব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১২’ নামেরএই গেজেট জারি করা হ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, ২০১২’-এর চূড়ান্ত খসড়ায় মূল আইনের ১৪ ধারায় তিনটি সংশোধনী আনা হয়েছে। সংশোধনীতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য এর চেয়ারম্যান বোর্ডের পরামর্শ নিয়ে  তিনজনের একটি প্যানেল নির্বাচন করবেন। ওই প্যানেল থেকে একজনকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সুপারিশ করবেন চেয়ারম্যান।

উল্লেখ্য, এর আগে এমডি নিয়োগের জন্য বাছাই কমিটি গঠনের এখতিয়ার ছিল বোর্ডের। সংশোধনীতে এই বিধান বাতিল করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের সংশোধনীটি সম্পর্কে জানতে চাইলে বৃহস্পতিবার দুপুরে  আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, “এর চেয়ে স্বচ্ছ কিছু হতে পারে না। এ আইন দ্বারা গ্রামীণব্যাংকের কোনো ক্ষতি হবে না, উপকারই হবে।“

তিনি আরও বলেন, “সংশোধনী অধ্যাদেশ অনুযায়ী গ্রামীণব্যাংকের চেয়ারম্যান পরিচালনা বোর্ডের সঙ্গে পরামর্শ করে এমডি নিয়োগের জন্য তিন থেকে পাঁচ সদস্যের একটি সিলেকশন কমিটি গঠন করবেন। এ কমিটি গ্রামীণ অর্থনীতি, অর্থ ব্যবস্থাপনা ও ক্ষুদ্রঋণ সম্পর্কে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের প্যানেল লিস্ট তৈরি করবে। সেখান থেকে বিধি অনুযায়ী এমডি নিয়োগ দেওয়া হবে।“

“এ অধ্যাদেশের দ্বারা কারো ক্ষমতা খর্ব করা কিংবা বাড়ানো হয়েছে কি না“ জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “চেয়ারম্যান বোর্ডের সঙ্গে আলোচনা করে সিলেকশন কমিটি করবেন। এখানে কাউকে একক ক্ষমতা দেওয়া হয়নি।“

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ