1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সৌদি আরবকে দিয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার, সার্বিয়াকে দিয়ে ব্রাজিলের

Reporter Name
  • Update Time : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৫৭ Time View

শীর্ষ দলগুলো আগেই সাত গ্রুপে ভাগ হয়ে গেছে। ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও পর্তুগালের সঙ্গে স্বাগতিক দল কাতারকে শীর্ষ আট দল ধরে আট গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু পট দুইয়ে মেক্সিকো , উরুগুয়ে, জার্মানি ও নেদারল্যান্ডসের মতো দল থাকায় বেশ কিছু গ্রুপ অব ডেথ জন্ম নেওয়ার সুযোগ ছিল।

দ্বিতীয় পটেই স্পেনের গ্রুপে জার্মানি, বেলজিয়ামের গ্রুপে ক্রোয়েশিয়া ও পর্তুগালের গ্রুপে উরুগুয়ে ঢোকার পর সম্ভাব্য গ্রুপ অব ডেথ হিসেবে তিনটি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীর জানা গেছে। তৃতীয় পট থেকে যখন জাপান গ্রুপ ‘ই’তে ঢুকে পড়ল, তখন এবারের বিশ্বকাপের ‘মৃত্যুকূপের’ মর্যাদা এই গ্রুপ পাবে বলে মনে হয়েছিল। কিন্তু গ্রুপ ‘এইচ’ এসে আবার বাগড়া বাধাল। পর্তুগাল ও উরুগুয়ের সঙ্গী হয়েছে গত বিশ্বকাপে জার্মানিকে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দেওয়া দক্ষিণ কোরিয়া।

একটু পরই সে মর্যাদা গ্রুপ ‘এইচ’ই পেয়েছে। পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়ার পর সে গ্রুপে যুক্ত হয়েছে ঘানা। পর্তুগালের বিশ্বকাপের প্রথম ম্যাচ ঘানার বিপক্ষে।

ওদিকে গ্রুপ ‘ই’তে কোস্টারিকা ও নিউজিল্যান্ডের মধ্যে প্লে-অফের বিজয়ীর স্থান হয়েছে।

বিশ্বকাপের আট গ্রুপ:

গ্রুপ এ

কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

গ্রুপ বি

ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।

গ্রুপ সি

আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

গ্রুপ ডি

ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ ই

স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।

গ্রুপ এফ

বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

গ্রুপ জি

ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

গ্রুপ এইচ

পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ