1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বাঙালি হিসেবে আমি সর্ব ধর্মে বিশ্বাসী: রাজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ৬৯ Time View

টলিউডের তারকা দম্পতি নায়িকা শুভশ্রী গাঙুলি ও নির্মাতা রাজ চক্রবর্তী সম্প্রতি দিল্লি-জয়পুর ঘুরে এসেছেন। সেখানে আজমির শরিফে পুজো দিয়েছিলেন তারা। সঙ্গে ছিল তাদের দেড় বছরের ছেলে ইউভানও। মাথায় ফেজ টুপি পরে দরগায় ঢুকেছিল ছোট্ট ইউভান।

আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই কটাক্ষ করতে থাকেন একদল কট্টরবাদী। রাজ-শুভশ্রীর পাশাপাশি ইউভানকে নিয়েও বাজে মন্তব্য করেন অনেক। এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ চক্রবর্তী।

রাজ বলেন, ‘আমি এটা দেখে অবাক হয়ে যাচ্ছি আজকাল মানুষের চিন্তাভাবনা, সংস্কৃতি কতটা নিচে নেমে গিয়েছে। ওরা ইউভানকেও ছাড়ছে না। একজন বাঙালি হিসেবে আমি সর্ব ধর্মে বিশ্বাসী, আর এই ধরনের ঘৃণাকে কখনোই প্রশ্রয় দেব না। আমি সমস্ত ধর্মীয় স্থানে ঘুরতে যেতে ভালোবাসি। এটা নিয়ে কে কী ভাবল আমার কিছু যায় আসে না। আর এই ধরনের মিম যারা বানাচ্ছেন তারা মানসিকভাবে অসুস্থ। নয়তো একটা ছোট বাচ্চাকে টেনে আনত না।’

রাজ-শুভশ্রীর একমাত্র ছেলে ইউভানের জন্ম ২০২০ সালের সেপ্টেম্বরে। প্রথম থেকেই তারকা তকমা পেয়ে গিয়েছে খুদে। জন্মের পর থেকেই মা-বাবার মতোই জনপ্রিয় সে। তবে এবার টুপি পরে সে ধর্মীয় কটাক্ষের শিকার হয়। সে কারণেই বাধ্য হয়ে মুখ খোলেন বাবা রাজ।

প্রসঙ্গত, শুভশ্রীকে এরপর দেখা যাবে ‘ডাক্টার বক্সী’ সিনেমায়। রাজের দুটি সিনেমাও-‘হাবজি গাবজি’ আর ‘ধর্মযুদ্ধ’ মুক্তির অপেক্ষায়। পরের সিনেমার রাজের পরিচালনায় কাজ করেছেন শুভশ্রীও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ