1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না : রোনালদো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৭৫ Time View

নর্থ মেসিডোনিয়ার কাছে আজ বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালটা হেরে বসলেই বিদায় নিবে পর্তুগাল। তাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য শেষ বিশ্বকাপটাও খেলা হবে না।

যদি এমন কিছু ঘটে যায়, তবে কী হবে? অতি আত্মবিশ্বাসী রোনালদো সেই সুযোগই দেখছেন না। তার সাফ কথা, পর্তুগাল ছাড়া কোনো বিশ্বকাপ হবে না।

নর্থ মেসিডোনিয়া ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়েই প্লে-অফ ফাইনালে এসেছে। রোনালদো জানালেন, ইতালির ওই হারে তারা অবাক হয়েছেন বটে, তবে তার দলও এমন আপসেটের মুখে পড়বে, মানতে নারাজ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

রোনালদো বলেন, ‘আমরা অবাক হয়েছি (ইতালির হারে)। নর্থ মেসিডোনিয়া অনেক ম্যাচেই বিস্মিত করেছে। তবে আমার মনে হয় না, তারা আমাদের বিস্মিত করতে পারবে। পর্তুগাল অবশ্যই ভালো খেলবে এবং বিশ্বকাপে যাবে।’

ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড যোগ করেন, ‘আমরা জানি যদি আমরা জিতি তবে বিশ্বকাপে যাবো, হারলে বাদ পড়ব। তাই আমাদের মধ্যে ইতিবাচক দায়িত্ববোধ থাকবে এবং আমরা ম্যাচটা জিতব। আমি দেখছি দলের সবাই প্রস্তুতই আছে এবং নিজেদের সেরাটাই দেবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ