1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

৩ দিনেই ৫০০ কোটি আয়, বিশ্বজুড়ে শীর্ষে ‘আরআরআর’

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৮৪ Time View

এমনটা আগে কখনো ঘটেনি। বিশ্বজুড়ে দাপট দেখাচ্ছে একটি ভারতীয় সিনেমা। তিন দিনের আয়ে হলিউডকে পর্যন্ত টেক্কা দিয়ে এক নম্বর অবস্থানে রয়েছে এটি। নাম ‘আরআরআর’। এস এস রাজামৌলি পরিচালিত এই বিগ বাজেটের সিনেমা যেন বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে।

গত ২৫ মার্চ বিশ্বের প্রায় ৮ হাজার সিনেমা হলে মুক্তি পায় সিনেমাটি। প্রথম দিনেই ২৫০ কোটি রুপি আয় করে তাক লাগিয়ে দেয় এটি। কেননা এর আগে কোনো ভারতীয় সিনেমা প্রথম দিনে এত বেশি আয় করতে পারেনি।

প্রথম দিনের রেকর্ড দ্বিতীয় ও তৃতীয় দিনের আয় আরও বাড়িয়ে দিয়েছে। যার সুবাদে তৃতীয় দিন শেষে ‘আরআরআর’-এর আয় ছাড়িয়ে গেছে ৫০০ কোটি রুপি। খবরটি নিশ্চিত করেছেন বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ।

সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আরআরআর’ নতুন মাইলফলক তৈরি করছে। বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় ছাড়িয়ে গেছে। রাজামৌলি ভারতীয় সিনেমায় জৌলুস ফিরিয়ে এনেছেন।”

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তিনদিনে এই সিনেমার বিশ্বব্যাপী আয় ৬০ মিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে হলিউডের সুপারহিরো সিনেমা ‘দ্য ব্যাটম্যান’ এই তিনদিনে আয় করেছে ৪৫ দশমিক ৫ মিলিয়ন ডলার, এবং ‘দ্য লস্ট সিটি’ আয় করেছে ৩৫ মিলিয়ন ডলার।

যেই গতিতে সিনেমাটির আয় বাড়ছে, তাতে বোঝাই যাচ্ছে, সপ্তাহ শেষে এর আয় ১০০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে। আর লাইফটাইম কালেকশনে এটি অতিক্রম করে ফেলবে ‘বাহুবলী ২’ কিংবা ‘দঙ্গল’ সিনেমার রেকর্ডও। ওই দুটি সিনেমার আয় ছিল যথাক্রমে ১ হাজার ৮১০ কোটি রুপি ও ২ হাজার ২৪ কোটি রুপি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ