1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

মেসির অবসর নিয়ে যা বললেন স্কালোনি!

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৬৯ Time View

দক্ষিণ আমেরিকা অঞ্চল (কনমেবল) থেকে কাতার বিশ্বকাপ অনেক আগেই নিশ্চিত হওয়ায় আর্জেন্টিনার ম্যাচগুলো এখন শুধুই নিয়ম রক্ষার। এরপরও প্রতিপক্ষকে ছাড় দিচ্ছে না আলবিসেলেস্তরা।

বুয়েন্স এইরেসের লা বোম্বোনেরায় পরশু বিশ্বকাপ বাছাইয়ে ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে অপরাজিত থাকার রেকর্ডটিকে ৩০-এ নিয়ে গেছে আর্জেন্টিনা। গোল পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি ও তারকা উইঙ্গার আনহেল দি মারিয়া।

তবে জয় আর গোল ছাপিয়ে আলোচনায় মেসি-দি মারিয়ার অবসর ইঙ্গিত। কাতার বিশ্বকাপের আগে ঘরে মাঠে এটিই ছিল আর্জেন্টিনার শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। পরশু ম্যাচ শেষে তাই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মেসি ও দি মারিয়া। পরে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দুজন জানিয়েছেন, বিশ্বকাপ শেষে জাতীয় দলের জার্সিতে আর নাও দেখা যেতে পারে তাঁদের।

তবে মেসি-দি মারিয়ারা চাইলেও অবসর নিতে পারবেন না—এমনটিই দাবি লিওনেল স্কালোনির। ২৮ বছর পর আর্জেন্টিনাকে শিরোপার স্বাদ পাইয়ে দেওয়া কোচ জানিয়েছেন, শুধু ২০২২ বিশ্বকাপ নয়, ২০২৬ বিশ্বকাপেও তাঁদের ঘিরে বড় স্বপ্ন দেখছেন তিনি। দুজনকে বড্ড প্রয়োজন তাঁর। তাঁদের অবসরের সিদ্ধান্তটাও তিনিই নিতে চান।

স্কালোনির ভাষ্য ‘মিডিয়াকে মেসি কী বলেছে বা দি মারিয়া কী পোস্ট করেছে, জানা নেই। তবে আমি ওদের জানিয়ে দিয়েছি, তোমাদের ছাড়া দল গড়ার কল্পনাও করি না। তোমরা কখন অবসর নেবে, সিদ্ধান্তটা আমাকে নিতে দাও। এক টানা অনেক বছর খেলার পর তোমাদের ছেড়ে থাকা কঠিন।’

ভেনেজুয়েলার বিপক্ষে দি মারিয়ার পারফরম্যান্সে মুগ্ধ স্কালোনি, ‘সে এখনো দাপিয়ে খেলছে, গোল ও অ্যাসিস্ট করছে। ওর খেলা দেখা স্বপ্নের মতো। জানি না, ওর মাথায় কী চলছে। যদি এটাই শেষ হয়, তাহলে এর চেয়ে ভালো কিছু হতে পারে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ