1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

টরন্টোতে ফ্লাইট পরিচালনার স্লট পাওয়া গর্বের বিষয় : বিমান প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৯ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, ‘বিশ্বের বড় বড় এয়ারলাইন্স কানাডার টরন্টোতে ফ্লাইট পরিচালনা করার স্লট পায় না। কিন্তু বিমান পেয়েছে। এটি আমাদের সবার জন্য গর্বের বিষয়।’

কানাডার স্থানীয় সময় রোববার রাতে টরন্টোর ডাউন টাউনে ম্যারিয়ট হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ঢাকা-টরন্টো ফ্লাইট নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল বিমান জাতীয় পতাকা বুকে ধারণ করে সারা বিশ্বে গৌরবের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিমানের রুট বৃদ্ধি করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘কানাডায় সরাসরি ফ্লাইট চালু করা আমাদের জন্য মর্যাদার বিষয় ছিল। ঢাকা-টরন্টো রুটে বিমানের ফ্লাইট চালু হয়েছে, যথাসময়ে নিউইয়র্ক রুটেও ফ্লাইট চালু হবে । এ বিষয়ে আমাদের কাজ অনেক দূর এগিয়েছে । নারিতা, মালে, সিডনি, চেন্নাই ও কলম্বো রুটেও ফ্লাইট চালু করা হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কানাডায় ফ্লাইট চালু করেছি । জুন মাস থেকে সপ্তাহে তিন দিন চলবে। এ ফ্লাইট লাভজনক হবে ইনশাআল্লাহ। কানাডা প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা পেলে ভবিষ্যতে সপ্তাহে প্রতিদিনই ফ্লাইট চালু করতে পারি।’

মাহবুব আলী বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল ২০২৩ সালের সেপ্টেম্বরের মধ্য উদ্বোধন করতে পারব । এ টার্মিনাল আন্তর্জাতিক মানের হবে, যাত্রীরা হিথ্রোসহ বিভিন্ন দেশের বড় বড় বিমানবন্দরের মতো সেবা পাবেন এ বিমানবন্দরে। এছাড়াও পর্যটনকে আন্তর্জাতিক বাজারে প্রসার করতে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী বলেন, ‘বিমান উন্নতির দিকে যাচ্ছে, আরও উন্নত হবে। টরন্টো ফ্লাইট চালুর মাধ্যমে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে।’

কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান বলেন, ‘বিমান যেন এ রুটে লাভবান হয়, সেজন্য নজর রাখতে হবে । সরকারের এটি ইতিবাচক দিক, অনেক দেশই এখনো কানাডায় ফ্লাইট চালু করতে পারেনি । আমরা গর্বিত, চালু করতে পেরেছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার প্রাদেশিক এমপিপি ডলি বেগম, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ মোস্তফা কামাল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ