1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

আজও ডেঙ্গুরোগী শূন্য সারাদেশের হাসপাতাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

আজও ডেঙ্গুরোগী শূন্য রাজধানীসহ সারাদেশের হাসপাতাল। সর্বশেষ ২৪ ঘণ্টায় কোনো ডেঙ্গুরোগী ভর্তি হয়নি হাসপাতালে।

মঙ্গলবার (২২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (এমআইএস) ডা. মুহাম্মদ জাহিদুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে ২২ মার্চ পর্যন্ত দেশে মোট ১৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তবে তাদের সবাই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

ডেঙ্গু আক্রান্ত ১৫৫ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৫ জন, বেসরকারি হাসপাতালে ৪৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৮০ জন ভর্তি হন।

এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ