1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

১৯ মার্চের রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যোগ নেওয়া হবে: মোজাম্মেল হক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৫১ Time View

মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৯ মার্চ একটি মাইলফলক বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তাই এই দিনটিকে যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতির উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

শনিবার সকালে ১৯ মার্চ সশস্ত্র প্রতিরোধ দিবস উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক বলেন, দীর্ঘ কঠিন-কঠোর ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সবশেষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করেছি। আর এ মুক্তিযুদ্ধ হঠাৎ করে শুরু হয়নি। বাঙালির এ দীর্ঘ ধারাবাহিক আন্দোলন-সংগ্রামে যিনি সফল নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই মুক্তিযুদ্ধ শুরু হয়। লক্ষণীয় বিষয় হচ্ছে ২৬ মার্চের আগে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে ১৯ মার্চ গাজীপুরে সংগঠিত হয়েছিল প্রথম সশস্ত্র প্রতিরোধযুদ্ধ। সেই প্রতিরোধযুদ্ধে নিহত হয়েছিলেন হুরমত, নিয়ামত, মনু খলিফা ও কানু মিয়া। আহত হয়েছিলেন আরও অনেকে।

তিনি আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এই ১৯ মার্চ একটি মাইলফলক। এই দিনটির যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসন মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। এতে আরও বক্তব্য দেন পুলিশ সুপার এস এম সফিউল্লাহ, মহানগর পুলিশের উপ-কমিশনার জাকির হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, অধ্যাপক এম এ বারী, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক প্রমুখ।

এর আগে জেলা সার্কিট হাউজ প্রাঙ্গণে ১৯ মার্চ শহীদদের স্মরণে নির্মিত স্মারক ভাস্কর্য ‘অনুপ্রেরণা ১৯’ এ পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ