1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

রুটের সেঞ্চুরিতে প্রথম দিন ইংল্যান্ডের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৫৮ Time View

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তার সেঞ্চুরিতে টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিলো ইংল্যান্ড। ৮৯ দশমিক ৫ ওভার খেলে ৩ উইকেটে ২৪৪ রান করেছে ইংলিশরা।

১১৯ রানে অপরাজিত আছেন রুট। তবে দিনের খেলা শেষ হবার ১ বল বাকি থাকতে ৯১ রানে আউট হন ডেন লরেন্স।

ব্রিজটাউনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাট হাতে নেমে শুরুতেই হোচট খায় ইংল্যান্ড। চতুর্থ ওভারেই ওপেনার জ্যাক ক্রলিকে হারায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের পেসার জেইডেন সিলেস শুন্য হাতে বিদায় দেন ক্রলিকে।

শুরুতেই ক্রলিকে হারানোর ধাক্কা সামলে উঠেন আরেক ওপেনার অ্যালেক্স লিস ও রুট। ৭৬ রানের জুটি গড়েন তারা। ১৩৮ বলে ৩০ রান করে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ভেরাসামি পারমলের শিকার হন লিস।

৪৫তম ওভারে দলীয় ৮০ রানে লিসের আউটের পর ক্রিজে রুটের সাথে জুটি বাঁধেন লরেন্স। চা-বিরতি পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে যান তারা। ২ উইকেটে ১৩৬ রান তুলে ইংল্যান্ড। এ সময় ৮০ রানে অপরাজিত ছিলেন রুট।

বিরতি থেকে ফিরে টেস্ট ক্যারিয়ারের ২৫তম ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম সেঞ্চুরির দেখা পান রুট। প্রথম টেস্টেও সেঞ্চুরি করা রুট, আজ তিন অংকে পা দিতে ১৯৯ বল খেলেছেন। রুটের সেঞ্চুরির পাবার আগের বলেই চতুর্থ টেস্ট হাফ-সেঞ্চুরি করেন লরেন্স।

রুটের সেঞ্চুরি ও লরেন্সের হাফ-সেঞ্চুরির পরও ইংল্যান্ডের ইনিংস বড় হচ্ছিলো। তাই দুজনের হাত ধরেই দিন শেষ করার পথেই ছিল ইংল্যান্ড। কিন্তু দিনের খেলার শেষ ওভারের পঞ্চম বলে আউট হন লরেন্স। ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের শিকার হবার আগে ৯১ রানে থামেন তিনি। ১৫০ বলে ১৩টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংস সাজান লরেন্স।

২৪৬ বলে ১২টি চারে ১১৯ রানে অপরাজিত থাকেন রুট। ওয়েস্ট ইন্ডিজের সিলেস-পারমল ও হোল্ডার ১টি করে উইকেট নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ