1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

দ্রব্যমূল্য নিয়ে দ্বিচারিতা করছে বিএনপি : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি দ্বিচারিতা করছে। মঙ্গলবার বিকেলে অমর একুশে বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান বলেন, বিএনপি ভেতরে ভেতরে পণ্যমূল্য বৃদ্ধি করার জন্য অসাধু ব্যবসায়ীদের তাল দিচ্ছে, উৎসাহ দিচ্ছে আর মাঠে লোক দেখানো কর্মসূচি পালন করছে, যেটি তাদের দ্বিচারিতা।

বিএনপি নেতা রুহুল কবির রিজভীর ‘উন্নয়নের নামে ক্ষমতাসীনদের বিদেশে টাকা পাচার’ মন্তব্যের জবাবে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘তাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্র কোকোর টাকা পাচার এফবিআই উদ্ঘাটন করেছে এবং সেই টাকা সিঙ্গাপুর থেকে বাংলাদেশে বাংলাদেশে ফেরত আনা হয়েছে। তারেক রহমানের অর্থ পাচারের ব্যাপারে এফবিআই এসে বাংলাদেশে স্বাক্ষর দিয়ে গেছে।

তিনি বলেন, যাদের নেতারা অর্থ পাচারের সাথে যুক্ত, যাদের নেতৃত্বে বাংলাদেশ দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে, তারা যখন সারা অঙ্গে গন্ধ মেখে এ নিয়ে কথা বলেন, তখন মানুষ হাসে। রিজভী সাহেবের এ বক্তব্য হাস্যকর। তাদের আয়নায় নিজেদের চেহারাটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ