1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বানসালির সিনেমায় এবার আল্লু আর্জুন!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৬৮ Time View

দক্ষিণের সিনেমায় তিনি স্টাইলিশ স্টার হিসেবে খ্যাত। তার ছবি মানেই বক্স অফিসে একক আধিপত্য। বাজেট ছাড়িয়ে কোটি কোটি রুপি মুনাফা। তিনি আল্লু আর্জুন। গত বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায় তার অভিনীত বহুল আলোচিত ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমাটি।

মুক্তির পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন অভিনেতা। সিনেমাটি ঝড় তোলে বক্স অফিসে। পাঁচটি ভিন্ন ভাষায় মুক্তি পায় ‘পুষ্পা’। ছবির গান ও সংলাপ পৌঁছে গেছে সারা দক্ষিণ এশিয়ার সিনেমাপ্রেমীদের দুয়ারে। এই সিনেমার মধ্য দিয়ে আল্লুর জনপ্রিয়তা এখন তুঙ্গে।

তাকে নিয়ে নতুন খবর, বলিউডের তুমুল সফল ও প্রশংসিত নির্মাতা সঞ্জয় লীলা বানসালির সিনেমায় অভিনয় করবেন আল্লু। বলিউডভিত্তিক বেশ কিছু গণমাধ্যম এই তথ্যই দিচ্ছে। যদিও তা নির্ভরযোগ্য কোনো সূত্রের নয়।

সম্প্রতি দক্ষিণের এই তারকাকে দেখা গেছে বানসালির অফিসের বাইরে। নিজের গাড়ি থেকে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন অভিনেতা। এসময় তিনি একটি কালো টি-শার্টের সঙ্গে ম্যাচিং ঢিলেঢালা প্যান্ট এবং ফ্লিপ ফ্লপ পরেছিলেন। বানসালির অফিসে তাকে দেখেই শুরু হয়েছে গুঞ্জন।

ধারণা করা হচ্ছে সিনেমার দুই পাওয়ার হাউস সিনেমায় একসঙ্গে কাজ করছেন। কিংবা একত্রে কাজ করার পরিকল্পনা করছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। সিনেমাটির জন্য প্রচুর প্রশংসা পাচ্ছেন এসএলবি। পরিচালক আগামীতে ‘বৈজু বাওরা’ পরিচালনা করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ