1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

জনবিচ্ছিন্ন হওয়ায় নির্বাচনকে ভয় পায় বিএনপি: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪৮ Time View

জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় বিএনপি নির্বাচনকে ভয় পায় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে টেলিভিশন রিপোর্টাস ইউনিটি অব বাংলাদেশ ট্রাবের স্বাধীনতার ৫০ বছর ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেষে এ কথা বলেন তিনি।

এসময় তথ্যমন্ত্রী আরো বলেন, নির্বাচন যখন হবে নির্বাচন কমিশনের অধীনেই হবে। সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার করার কোনো সুযোগ নেই বলে জানান তিনি।

তিনি বলেন, বর্তমান সরকারই সেসময় নির্বাচনকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যে নামেই ডাকা হোক না কেন সেই সরকারের দায়িত্ব পালন করবেন।

যখন নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। তখন বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার বলুন আর তত্ত্বাবধায়ক সরকার বলুন সে সরকারের দায়িত্ব পালন করবে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির দুই নেতা খালেদা জিয়া ও তারেক রহমান দুজনই নির্বাচন করতে পারবে না বলে সেজন্য তারা নির্বাচন নিয়ে উৎসাহী নয়।

বিএনপি মহাসচিব দেশের জিডিপি প্রবৃদ্ধি সঠিক নয় বলে যে মন্তব্য করেছেন তার জবাবে তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনার সময়ের উন্নয়ন স্বীকার করতে কষ্ট হয় বলে তা মানতে চায় না। দেশের মানুষের যে অগ্রগতি হয়েছে এটি তাদের পছন্দ নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ