1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ অচিরেই উন্নত দেশ হবে : কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আমরা মৎস্য, পোল্ট্রি ও ধানসহ সব কৃষিকাজ বিজ্ঞানসম্মত ও আধুনিকভাবে করার জন্য কাজ করছি, যাতে কৃষিকাজ লাভজনক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়তে কাজ করছি। বাংলাদেশ অচিরেই সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যাতে পোল্ট্রি, ফিশ ও ডেইরি শিল্পকে শিল্প খাতের স্থলে কৃষি ফার্ম ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করে, সে বিষয়ে কাজ চলছে বলেও জানান মন্ত্রী।

গাজীপুর সদর উপজেলায় আজ শনিবার বহুরিয়াচালা ফিশ ফারমার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী ও ঢাকায় সফররত জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক (ডিজি) কিউ দোংয়ু আজ সকালে গাজীপুর সদর উপজেলার বহুরিয়াচালা ও কোলতিয়া গ্রামে মৎস্য-পোল্ট্রি খামার এবং বোরো ধানখেত পরিদর্শন করেন। একই সঙ্গে তাঁরা খামারি ও চাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, এফএও’র এডিজি জং-জিন কিম, রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিকের (এপিআরসি) কনফারেন্স সেক্রেটারি শ্রীধর ধর্মপুরী, বাংলাদেশ প্রতিনিধি রবার্ট সিম্পসন, গাজীপুরের জেলা প্রশাসক প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এফএওর ডিজি কিউ দোংয়ু চাষিদের সঙ্গে কথা বলেন এবং সমস্যার কথা শোনেন। বিজ্ঞানভিত্তিক চাষাবাদের জন্য প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশি সাহায্য আনার ব্যাপারে এফএও সহায়তা করবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ