1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

এখন পুরোদমে ক্লাস শুরু হচ্ছে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৪৫ Time View

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের এখন পুরোদমে ক্লাস শুরু হচ্ছে। কোথায় কতটুকু গ্যাপ রয়েছে আমরা সেগুলো খতিয়ে দেখছি। গ্যাপ শনাক্ত শেষে আগের ক্লাসে যতটুকু গ্যাপ রয়েছে নতুন ক্লাসে উঠলেও তাদের পুনরায় আগের কিছু ক্লাস করাবো।

শুক্রবার (১১ মার্চ) সকালে সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ‘ব্লেন্ডেড শিক্ষা মহাপরিকল্পনা চূড়ান্তকরণ’ বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, মহামারী করোনাকালে শিক্ষার্থীদের সুরক্ষার কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীদের শিক্ষায় গ্যাপ হয়েছে। এই গ্যাপ পুষিয়ে নিতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে।

দীপু মনি বলেন, যারা এবার এইচএসসি পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, তাদের আগের যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি গ্যাপ অনুযায়ী পুষিয়ে নেবে। সেক্ষেত্রে অন্তত প্রথম কয়েক সপ্তাহ বিশ্ববিদ্যালয়গুলোই উদ্যোগ নিয়ে তাদেরকে অতিরিক্ত ক্লাস করাবে বলে আশা করি।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ