1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

করোনায় আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৪৩৬

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৪৭ Time View

দেশে করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৯ জনে।

আজ সোমবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই সময়ে ৪৩৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৭ হাজার ৭০২ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫৪৬ জন। তাদের নিয়ে দেশে মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৭৬টি আর পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৯৫০টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৯০ লাখ ২৬ হাজার ৬৭৬টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৫ লাখ ২০ হাজার ২৭৪টি।

দেশে এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৩৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ৮২ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার জনের মধ্যে পুরুষ তিন জন আর নারী একজন। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৮ হাজার ৫৬৯ জন এবং নারী ১০ হাজার ৫২০ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিবেচনায় ৬১ থেকে ৭০ বছরের মধ্যে আছেন দুই জন এবং ২১ থেকে ৩০ বছর ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে আছেন একজন করে।

স্বাস্থ্য অধিদফতর জানাচ্ছে, মারা যাওয়া চার জনের মধ্যে ঢাকা বিভাগের তিন জন আর সিলেট বিভাগের আছেন একজন।

চার জনেরই মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ