1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন : হামিদুর আযাদ সরকারি বেতন ১০০% বাড়ানোর সুপারিশ, দুই বছরে বাস্তবায়নের প্রস্তাব বিটিআরসির নতুন ডিজি হলেন মনিরুজ্জামান তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা : অতুল কেশপ ‘অনেক কিছুই আমার কাছে আছে, সময়মতো প্রকাশ্যে আনব’ মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ১৬ আগস্ট ‘জাতীয় মৎস্য পক্ষ’ শুরু, ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে আজ প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রধানের সাক্ষাৎ

জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৪৬ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জনগণের ভোটে আমরা ক্ষমতায় এসেছি, জনগণ ভোট না দিলে আমরা ক্ষমতা ছেড়ে চলে যাবো। সুতরাং হুমকি ধামকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ কারও হুমকিকে ভয় পায় না।

শনিবার (৫ মার্চ) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজলার মিনা বাজারে ৯ কোটি ৯৯ লাখ টাকার অভ্যন্তরীণ রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের সদস্য, কর্মচারী না। আমাদের দেশের স্বার্থ চিন্তা করে ভোট দেওয়া না দেওয়ার হিসাব আমরা করবো। মূলত দেশের স্বার্থ চিন্তা করে আমরা ভোট দিইনি। শুধু আমরা একা নই, আরো অনেক রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থেকেছে।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধ পছন্দ করেন না। আমরা রাশিয়া-ইউক্রেনের কাছে আবেদন করেছি, আপনারা শান্তিপূর্ণ অবস্থানে গিয়ে সমঝোতা করুন, বাংলাদেশ যতটুকু পারে সাহায্য করবে।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, বিএনপি বিদায় ঘণ্টা বলার কে? বিদায় ঘণ্টাতো বাংলাদেশের মানুষের হাতে। আওয়ামী লীগের যদি বিদায় ঘণ্টা বেজে যায়, তাহলে আমরা বিদায় নিয়ে নেবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ