1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান স্বাস্থ্য খাতে ৪২ হাজার জনবল নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী সব নাগরিক নিজ নিজ ধর্মাচার স্বাধীনভাবে পালন করবেন : স্বরাষ্ট্রমন্ত্রী হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের আমরা অর্থনীতির নতুন মডেলে কাজ শুরু করেছি : অর্থমন্ত্রী পে স্কেলের গেজেট চূড়ান্ত পর্যায়ে, প্রজ্ঞাপনের পর আছে আরো কয়েক ধাপ বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ : কৃষিমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী

জয় দিয়ে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৫৭ Time View

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না বাংলাদেশ। জয় দিয়ে সিরিজ শেষ করতে মরিয়া টাইগাররা।

শনিবার বেলা ৩টায় শুরু হওয়া ম্যাচটি গাজী টিভি ও টি স্পোর্টস চ্যানেল সরাসরি সম্প্রচার করবে।

প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৬১ রানে সহজ জয়ে এখন সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় শুধুমাত্র সিরিজ জয়ই নয়, ক্রিকেটের যেকোন ফরম্যাটে আফগানিস্তানকে হোয়াইটওয়াসের স্বপ্ন পূরণ হবে টাইগারদের।

সম্প্রতি ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া করেছে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যাওয়ায় ২-১ ব্যবধানে সিরিজ জয় করে টাইগাররা।

এবারের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াস করতে পারলে আফগানদের বিপক্ষে প্রতিশোধ নেয়া হবে বাংলাদেশের।

২০১৮ সালে ভারতের হায়দারাবাদে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানরা।

দুই দলের মধ্যে জয়-পরাজয়ের অনুপাতের দিক থেকে আর একটি জয় বাংলাদেশকে সমান অবস্থানে আনবে। এখন পর্যন্ত দুদল সাতটি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে চারটিতে জিতেছে আফগানিস্তান, আর তিনটিতে জিতেছে বাংলাদেশ।

যখন মাত্র একটি জয় দিয়ে অনেক কিছু অর্জন করা যায়, তখন হালকা মেজাজে থাকার অবকাশ নেই টাইগারদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ